প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
৭ নভেম্বরের চেতনায় গণতন্ত্র ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কুড়িগ্রাম জেলা বিএনপির
||
কুড়িগ্রাম প্রতিনিধি:ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরের রাজপথ মুখর হয়ে ওঠে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, ৭ নভেম্বরের চেতনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অন্যতম প্রেরণা। তৎকালীন স্বৈরাচারী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন দিকনির্দেশনা পেয়েছিল। বর্তমান সময়ে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সেই ঐক্যের চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে।জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।তিনি বলেন, জনগণের অধিকার হরণকারী ফ্যাসিবাদের বিরুদ্ধে কুড়িগ্রামের রাজপথ সব সময় সরব ছিল। আগামী দিনেও সাধারণ মানুষের অধিকার আদায়ে বিএনপি দৃঢ় অবস্থানে থাকবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল আজিজ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা মিলি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ বাবু, মোঃ আজিজুল হক, সদস্য আহবায়ক কমিটি জেলা বিএনপি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাবেক ছাত্রদল সভাপতি আমিমুল ইহছান, সাবেক সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল, মোরশেদ হোসেন লিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক রিপন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল বিপুল, ওলামা দলের আহ্বায়ক ডা. ফজলুল হক, তাঁতি দলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আতা, জেলা জাসাসের সভাপতি সজিব এবং শ্রমিক নেতা রিজন সরকার ও আজিজুল হক প্রমুখ।বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এ সময় তাঁরা অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানান।সমাবেশে বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে দেশের মানুষের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।র্যালি ও সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম