প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
||
(বরিশাল) সংবাদদাতা: বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উৎযাপন করা হয়েছে।৭ নভেম্বর শনিবার এ উপলক্ষে বিকেল ৩টায় বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন), উপজেলা বিএনপির সদস্য মশিউর রহমান (মাসুদ) সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, মুক্তি যোদ্ধা, ছাত্র - ছাত্রী, ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য, সংহতি, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বিকল্প নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার আহ্বান জানান। তিনি দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক পরিবেশনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম