প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
অসুস্থ মৎস্যজীবী নেতা মোর্শেদ মেম্বারকে দেখতে তার বাসভবনে বিএনপির জেলা নেতৃবৃন্দ, সুস্থতা কামনা
মো: আলম, জেলা প্রতিনিধি ||
বান্দরবান প্রতিনিধি:অসুস্থ বান্দরবান জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ মেম্বারকে দেখতে তার ছাইংগ্যা বাসভবনে ছুটে গেলেন বিএনপির বান্দরবান জেলা নেতৃবৃন্দ।শনিবার বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার বাসভবনে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তারা দীর্ঘক্ষণ তার পাশে বসে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ নেন।এ সময় বিএনপি নেতারা অসুস্থ মোর্শেদ মেম্বারের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, মোর্শেদ মেম্বার দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। দলের দুঃসময়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার অসুস্থতায় আমরা সবাই মর্মাহত। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি।অসুস্থ মোর্শেদ মেম্বার নেতৃবৃন্দের আগমনে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।এ সময় জেলা বিএনপি ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম