প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
বিয়ে করলেন পারশা মাহজাবীন, স্বামীর মুখ ঢেকে ছবি প্রকাশ
বিনোদন ডেস্ক ||
তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার পারশা মাহজাবিনের বিয়ের খবর এবং স্বামীর মুখ ঢেকে ছবি প্রকাশ করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে পারশার পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাঁদের আক্দ সম্পন্ন হয়েছে। তবে ভিসা জটিলতার কারণে সেই অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেননি, কেবল বরের পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে বড় পরিসরে মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাঁদের। স্বামীর পরিচয় প্রকাশ না করার বিষয়ে রসাত্মক মন্তব্য করে পারশা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, পুরুষ মানুষের রূপ-লাবণ্য জনসমক্ষে এনে সমাজে তিনি কোনো ধরনের ফিতনা ছড়াতে চান না। একই সঙ্গে বরের পরিচয় জানতে চেয়ে তাঁকে বা তাঁর পরিবারকে বিব্রত না করার অনুরোধও জানিয়েছেন এই গায়িকা। মূলত পরিচয় প্রকাশ করলে সবাই তাঁকে চিনে ফেলবে—এই কারণেই আপাতত জীবনসঙ্গীকে আড়ালে রেখেছেন এবং ছবিতে ফুল দিয়ে মুখ ঢেকে রেখেছেন তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম