প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
এস এম হাবিবুল হাসান , সাতক্ষীরা প্রতিনিধি ||
সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে সাতক্ষীরায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে দিনভর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রশাসনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা পুলিশ সুপার আবু সালেহ মো.আশরাফুল আলম, জেলা বিএনপির আহবায়ক রহমাতু্ল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.শহিদুল ইসলাম প্রমুখ।আলোচনা সভা শেষে তথ্যমন্ত্রনালয় কর্তৃক প্রামান্যচিত্র প্রদর্শনী হয়। পরে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, সিনিয়ার শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা মাহাবুল হক, ইসলামী ফাউন্ডেশানের সভাপতি মেহেদী হাসান, সিভিল সার্জন আফিসের তত্বাবধায়ক ডা.জয়ন্ত কুমার সরকার সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম