প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
মোঃ মোস্তাফিজুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি ||
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।সভাপতির বক্তব্যে ইউএনও প্রতীক কুমার কুন্ডু বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভায় বক্তব্য দেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান হেলাল খান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী খলিফা, নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এবং নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন মনু।বক্তারা বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাবেক সিনিঃ সহ-সভাপতি, কুলকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সিনিঃ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক, ডিএসবি উপপরিদর্শক মো. আজিজুর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম আতিকুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম