প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির মৃত্যু
ডেস্ক নিউজ ||
সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সংঘটিত এই দুর্ঘটনায় এলাকায় এবং নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা সবাই ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানি’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্নভাবে সংশ্লিষ্ট ছিলেন। তাদের সবার বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং নিহত বাকিদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রবাসীরা কাজ করছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম