প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
কক্সবাজারে মাটিচাপা অস্ত্র উদ্ধার,গ্রেপ্তার ১
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিশেষ অভিযানে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ মো. জুবায়ের (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৮/ইস্ট এলাকায় এ অভিযান শুরু হয়। ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ,পিপিএমের সার্বিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার রুহুল আমিন হাওলাদার ও আসাদুজ্জামান আশিকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক অবস্থায় জুবায়েরকে আটক করা হয়। তিনি ওই ক্যাম্পের এ/বি-৬৬ ব্লকের বাসিন্দা।পুলিশ জানায়,জিজ্ঞাসাবাদে জুবায়েরের হেফাজতে অবৈধ অস্ত্র ও গুলি থাকার তথ্য পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১টা ২৫ মিনিটে ক্যাম্পের একটি মাটির ভিটায় খনন চালানো হয়। এ সময় মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।উদ্ধার করা অস্ত্র ও গুলি সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়। পরে গ্রেপ্তার জুবায়েরকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম