প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
উজিরপুরে ব্যাপক আয়োজনে ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন
মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিনিধি ||
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোর ও খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ও ‘নতুন কুঁড়ি’ কার্যক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম এবং উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করে গড়ে তোলা। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এমন একটি প্ল্যাটফর্ম, যা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি বলেন, ফুটবল, ক্রিকেট, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।যুবসমাজকে ডিজিটাল আসক্তি, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ উদ্যোগ সফল করার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম