প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন
ডেস্ক নিউজ ||
রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষের সঙ্গে যোগাযোগ করতে হলেও গ্রাম পুলিশই হতে পারে সরকারের অন্যতম মাধ্যম। সে অর্থে গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বরিশালের গৌরনদীতে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গৌরনদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ৬৪ জন গ্রাম পুলিশের মধ্যে সাইকেল, পোশাক এবং তাঁদের স্ত্রীদের জন্য শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার প্রাথমিক গুরুত্বপূর্ণ কাজে গ্রাম পুলিশকে ব্যবহার করা হয়। এই জনবলকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে সাধারণ মানুষকে আরও সহজে সেবা দেওয়া সম্ভব হবে। এ চিন্তা থেকেই সরকার তাঁদের জন্য বিভিন্ন প্রণোদনার পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পোশাক, জুতা ও সাইকেল দেওয়া হচ্ছে।গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী দেশের বিশাল গ্রাম পুলিশ বাহিনীর উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন। গ্রাম পুলিশদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনসহ স্থানীয় নেতারা।এদিকে একই দিন দুপুরে উপজেলা অডিটোরিয়ামে নজরুলবর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জহির উদ্দিন স্বপন। পরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় সরকারি গৌরনদী কলেজ ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম