প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রফতার
মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ প্রতিনিধি ||
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইঞ্জি. রবিউল আলম উজ্জ্বলকে (৪৮) গ্রেফতার করেছে থানাপুলিশ।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিংগাইর পৌরসভা আঙ্গারিয়া মহল্লা কেন্দ্রীয় মন্দির সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল আলম উজ্জ্বল উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের মো.লোকমান মাস্টারের ছেলে।পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিংগাইর থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা আড্ডা ক্যাফের একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, রবিউল আলম উজ্জ্বলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম