প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন
ডেস্ক নিউজ ||
বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকালে জাতীয় জাদুঘরে পৌঁছালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে লিউ হাইশিং জাতীয় জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও সংগ্রহশালা ঘুরে দেখেন। এ সময় তিনি বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন সম্পর্কে অবহিত হন।
এ সময় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদারে এ ধরনের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম