প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
বাউফলে ইদ্রিস মোল্লা কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি ||
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মনিরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।কলেজের অধ্যক্ষ মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।সভায় কলেজের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন অধ্যক্ষ মো. এনায়েত হোসেন। জবাবে প্রধান অতিথি মনিরুল ইসলাম এসব দাবি পূরণে সহযোগিতা এবং কলেজের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রাখার আশ্বাস দেন।এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম