প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
দিনাজপুর পার্বতীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, স্কুলশিক্ষিকার মৃত্যু
সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি ||
দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রুনা লায়লা (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে লোকোসেড-সংলগ্ন রেলপথে এ ঘটনা ঘটে।নিহত রুনা লায়লা নীলফামারীর সৈয়দপুর শহরের বাবুপাড়ার বাসিন্দা। তিনি সৈয়দপুরের আল-ফারুক স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের একজন শিক্ষক।স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে প্রবেশ করছিল। এ সময় ট্রেনটির নিচে ঝাঁপ দেন রুনা লায়লা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে জিআরপি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম