প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
বিএনপি সরকারের আমলে ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ হবে: হুইপ অপু
শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি ||
বিএনপি সরকারে আমলে ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে বলে মন্তব্য করেছেন করেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।বুধবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, রেললাইন নির্মাণের ফিজিবিলিটি টেস্টের উদ্বোধন করতে যোগাযোগমন্ত্রী ও রেল সচিবকে শরীয়তপুরে নিয়ে আসা হবে। শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যারা বাধা সৃষ্টি করবেন, তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।হুইপ অপু বলেন, শরীয়তপুরকে সবাই অবহেলিত বলে। ইনশাআল্লাহ প্রমান করে দিবো আমরা উন্নত এবং গর্বিতএসময় তিনি আরো বলেন,নবীন শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।এছাড়াও কলেজের শিক্ষজ-শিক্ষার্থীরা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম