প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে টানা চার মাস শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক ওসি রাকিবুল হাসান
মোঃ দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি ||
পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পরপর চার মাস শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।মঙ্গলবার (৩ নভেম্বর) অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এর আগে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসেও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সম্মাননা অর্জন করেন তিনি।দায়িত্ব পালনে নিষ্ঠা, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা প্রদানে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।পরপর চার মাস এ অর্জনে পুলিশ বিভাগের সহকর্মীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, পরপর চার মাস শ্রেষ্ঠত্ব অর্জন তাঁর পেশাগত জীবনের একটি উল্লেখযোগ্য সাফল্য। এ অর্জনের জন্য তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সহকর্মী ও থানার সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।স্থানীয়দের প্রত্যাশা, ওসি রাকিবুল হাসানের নেতৃত্বে সিরাজগঞ্জ সদর থানার পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সহজেই পুলিশি সেবা পাবেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম