প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
বান্দরবানে পুলিশের জালে ৬৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক, চাঞ্চল্য!
মো: আলম, জেলা প্রতিনিধি ||
বান্দরবান সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় বান্দরবান সদর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম পাড়ায় জনৈক নিপু ধরের বাড়ির সুমনের বসতঘরে অভিযান পরিচালনা করে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো:১। মোঃ শাহাব উদ্দীন (২৬)২। মোঃ মোমিন (২৫)পরে তাদের হেফাজত থেকে তল্লাশি করে সর্বমোট *৬৫০ (ছয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট* উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকমুক্ত সমাজ গঠনে বান্দরবান জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমন কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ সদা তৎপর। স্থানীয়রা পুলিশের এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম