প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
ত্রিশালের বাগান ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডা. লিটন এমপি
ডেস্ক নিউজ ||
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাদরাসা প্রাঙ্গণে চারতলা ভিত্তির ওপর নির্মিতব্য একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, জীবনে সফলতা অর্জন ও প্রতিষ্ঠিত হতে পড়াশোনার বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার করতে হবে। লক্ষ্য অর্জনে সময়ের সদ্ব্যবহার গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদেরও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে হবে।নতুন ভবন নির্মাণের বিষয়ে তিনি বলেন, এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৪ সালে তিনি প্রতিষ্ঠানটির আগের ভবন নির্মাণ করেছিলেন। এবারও মাদরাসার শিক্ষার পরিবেশ উন্নয়নে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমান কে উদ্দেশ্য করে ডা. মাহবুবুর রহমান লিটন এম পি বলেন,আপনার ব্যাপারে যে সমস্ত কথা সে হিসেবে আপনার নিজের ই সরে যাওয়া উচিত,আপনার ব্যাপারে পত্রিকার রিপোর্ট হল রাতে নৌকায় সিল মারায় আটককৃত সেই প্রিন্সিপাল ফয়জুর রহমান সহ ১৭ জনের নিয়োগ জটিলতা,প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় নির্বাচনের পূর্ব রাতে নৌকা প্রতীকে ৫০০ ব্যালট পেপারে সিল মেরে গ্রেপ্তার হয়,মাদানী এমপির বাসায় অমুচনীয় কালি দিয়ে রেজুলেশন পরিবর্তন করে নিয়োগ নিয়ে তার উপস্থিতিতে যোগদান, ২টি তদন্ত রিপোর্ট এই নিয়োগ অবৈধ ঘোষণা করা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২টি হত্যা মামলার আসামী কি ভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন করে?নির্বাচনের আগের রাতে নৌকায় সিল মারায় আটককৃত সেই ফয়জুর রহমানের নিয়োগ সহ ১৭ জনের নিয়োগ বিধি সম্মত নয়। এই অভিযোগ গুলি থাকার পরেও আমি যদি এই প্রিন্সিপালের সভাপতিত্বে মিটিং করি এটা হয় না। এই বিষয় গুলির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে।দেরি করা যাবে না।এখানে উল্লেখ্য যে আলোচনা সভায় প্রধান অতিথির আসনের পাশে সভাপতি হিসেবে অধ্যক্ষের চেয়ার নির্দিষ্ট থাকলেও বাধার কারণে তিনি বসতে পারেননি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম