প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক ||
ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে দেশটির সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।ট্রাম্প বলেন, ইরানের পিকঅ্যাক্স পর্বতে অবস্থিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে যুক্তরাষ্ট্র। চাইলে যেকোনো সময় মাত্র এক ঘণ্টার মধ্যেই সেখানে হামলা চালানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।তবে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো গেলে এমন পদক্ষেপের প্রয়োজন হবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাকে ট্রাম্প পুরোপুরি উড়িয়ে দেননি। তিনি বলেন, ‘তারা চুক্তি না করলে এটা হতে পারে, তবে তারা খুব ব্যাকুলভাবে একটি চুক্তি করতে চায় এবং আমাদের চুক্তি করার খুব ভালো সম্ভাবনা রয়েছে।’
নিজের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ট্রাম্প আরও যোগ করেন, ‘আমি যদি একটি চুক্তি করতে পারি, তবে আমি বরং সেটাই করব, এটি অনেক জীবন বাঁচাবে।’
মার্কিন সম্পদের বিরুদ্ধে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের হুমকির প্রেক্ষিতে হরমুজ প্রণালিতে থাকা ইরানি লক্ষ্যবস্তুগুলোতে মার্কিন সামরিক বাহিনী ‘সীমিত প্রতিরক্ষামূলক’ হামলা চালানোর পরপরই ট্রাম্পের এই মন্তব্য সামনে এসেছে বলে এসোসিয়েটেড প্রেস জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম