প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
ভয়াবহ রুশ হামলায় ইউক্রেইনের কিইভে শোকের ছায়া
আন্তর্জাতিক ডেস্ক ||
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেইনের রাজধানী কিইভে নিহত হয়েছে অন্তত ১২ জন।আরও ৩০ জনের বেশি আহত বৃহস্পতিবার ভোর রাতের এ হামলায় এবং অনেকগুলো ভবন ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিইভের কর্তৃপক্ষ জানিয়েছে।কিইভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, নগরীর সলোমিয়ানস্কি এলাকায় নয়তলা একটি আবাসিক ব্লক ধ্বংস হয়ে গেছে, এর উপরের তলাগুলোতে আগুন ধরে যায় আর এখানে সাতজনের মৃত্যু হয়।তিনি শুক্রবার এক দিনের শোক পালনের আহ্বান জানিয়েছেন; খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম