প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
কচুয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
ডেস্ক নিউজ ||
চাঁদপুরে কচুয়া উপজেলার পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড লক্ষীপুর ভূঁইয়া বাড়ির দিন মজুর আমান উল্লাহ'র ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ উঠেছে।গতকাল (১লা নভেম্বর) বিকেলে পৌরসভার কুঠিয়া লক্ষীপুর বাজারে যুবদলের নেতা আক্তার হোসেন এ ঘটনা ঘটায়। যুবদল নেতা আক্তার হোসেন কুটিয়া লক্ষীপুর বাজারের চা দোকানদার। দুপুরের পর প্রায় দোকানগুলো বন্ধ থাকায়,সুযোগ বুঝে টাকার প্রলবণ দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে। স্থানীয় এক শ্রমিকদল নেতা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার ভিডিও আছে। এ ঘটনা শোনার পর গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।স্থানীয়রা জানান,ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য গতকাল রাতে উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ধর্ষিতার বাবা আমান উল্লাহর বাড়িতে গিয়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে এবং ভুক্তভোগীর পরিবারকে ১ লাখ টাকা দিবে ও থানায় অভিযোগ না করার জন্য চাপসৃষ্টি করেছে। স্থানীয়রা আরো জানান, যুবদল নেতা দীর্ঘদিন ধরে কুটিয়া লক্ষীপুর বাজারে নাম মাত্র চায়ের দোকানে মদ, কেরু,ইয়াবা বিক্রিসহ দেহব্যবসা করে আসছে।এই বাজারটা আগে অনেক জমজমাট ছিলো কিন্তু তাদের বাপ ছেলের অসামাজিক কার্যকলাপের কারনে বর্তমানে এই বাজার প্রায় বন্ধের পথে।এই বাজারের সাথেই কুটিয়া লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ছোট ছোট ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে আসা ও যাওয়ার সময় শ্রমিক দলের নেতা বোতল মিজান ও তার ছেলে যুবদলের নেতা আক্তার হোসেন বিভিন্ন ভাবে অসামাজিক অঙ্গভঙ্গি করে। এ নিয়ে এলাকাবাসী খুব বিব্রতকর অবস্থায় আছে।তাদের ভয়ে স্থানীয় প্রশাসনের কাছে কেউ অভিযোগ করতে পারছেনা। পুরো এলাকা জিম্মি তাদের কুকর্ম ও দলীয় রাজনৈতিক প্রভাবের কারনে।এই ঘটনায় স্থানীয়রা মাননীয় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন,উপজেলা প্রশাসন তথা কচুয়া থানার ওসির হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত ধর্ষক আক্তার হোসেন ও তার বাবা বোতল মিজানের বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম