প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
গার্মেন্টসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ সমর্থকরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক নিউজ ||
পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত কিছু মালিক ও শ্রমিক জড়িত বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিন ধরে পতিত স্বৈরাচারের সমর্থক কিছু পক্ষ সাধারণ শ্রমিকদের ব্যবহার করে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের পক্ষে ইন্ধন দিয়ে শ্রমিকদের আন্দোলনের নামে ষড়যন্ত্রে জড়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যারা শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
বন্ধ কারখানার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প মালিকদের সহযোগিতা চেয়েছি। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বন্ধ কারখানা খুলে দেবেন এবং যাদের কারখানা বন্ধ থাকবে তাদের তালিকা দেবেন।
নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে জানিয়ে তিনি বলেন, আজ বিকেল তিনটায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম