প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
সিরাজদিখানে বাবা-মেয়ে হত্যা মামলার আসামি সোহরাবের মুক্তির দাবিতে মানববন্ধন
মো. আবদুল আউয়াল , স্টাফ রিপোর্টার ||
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচিত বাবা-মেয়ে(গোলাপ হোসেন, ৬ বছরের মেয়ে তওবা) হত্যা মামলার আসামি মো. সোহরাব হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও তাঁর সাবেক শিক্ষার্থীরা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বালুচর বাজার চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তাঁরা অবশ্যই এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান। তবে গ্রেপ্তার হওয়া শিক্ষক সোহরাব হোসেন অত্যন্ত বিনয়ী ও ভালো মানুষ। তিনি এবং তাঁর পরিবার এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন না বলে তাঁদের বিশ্বাস।
বক্তারা আরও বলেন, নিহত গোলাপ হোসেন মৃত্যুর আগে দেওয়া ভিডিও বক্তব্যে উল্লেখ করেছিলেন, তিনি কাউকে চিনতে পারেননি। তাঁদের দাবি, ষড়যন্ত্র করে সোহরাব হোসেনকে এ মামলায় ফাঁসানো হয়েছে।
এ সময় বক্তারা সোহরাব হোসেনের অবিলম্বে মুক্তি এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাইজিদ, রনি, নাজমুল, জাহিদুল, পারুল বেগমসহ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম