প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ থাকবে না ৮ এলাকায়
ডেস্ক নিউজ ||
জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটটি গ্রামে আজ প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।সমিতির সদর দপ্তরের আওতাধীন বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ৪ নম্বর ফিডারের অধীনে থাকা ধলা, কদিম ছিলান, দাইড়পাড়া, মানিকপুর, সেকছিলান, পুকুরপাড় ছিলান, ডাঙ্গাপাড়া ছিলান ও ঘাটছিলান গ্রামের গ্রাহকরা নির্ধারিত সময়ে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। তবে বাস্তব কাজের প্রয়োজনে বিদ্যুৎ বন্ধ রাখার সময়ে কিছুটা কম-বেশি হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম