প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি
ডেস্ক নিউজ ||
অবৈধ ও বিশৃঙ্খল ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।রোববার (১ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, প্রথমে সিটি করপোরেশন এলাকাগুলোতে নতুন বিধিমালা বাস্তবায়ন করা হবে। এরপর পৌরসভার আইন সংশোধন করে পর্যায়ক্রমে অন্যান্য শহরের জন্যও আলাদা বিধিমালা করা হবে।এ সময় অটোরিকশার মালিক ও চালকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, নতুন নিয়ম পুরোপুরি চালু করতে কিছুটা সময় লাগবে। ধাপে ধাপে নিবন্ধন দেওয়া হবে এবং অবৈধ ই-রিকশা চলাচল কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
বিধিমালা প্রকাশের সুযোগ নিয়ে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে বা চালকদের মধ্যে কৃত্রিম আতঙ্ক তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘আপাতত যে যেভাবে চলছে, নিয়ম মেনে চলতে থাকবে। আমরা পর্যায়ক্রমে সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করব এবং অবৈধ রিকশাগুলো অপসারণের ব্যবস্থা করব।’
সংবাদ সম্মেলনে আরও ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম