প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজের নিরাপত্তারক্ষী ধর্ষণের দায়ে কারাদণ্ড, ভেটিং নিয়ে প্রশ্ন
||
রিফর্ম ইউকে-এর নেতা নাইজেল ফারাজের নির্বাচনি প্রচারণায় নিরাপত্তার দায়িত্বে থাকা রায়ান ডিনেজ (৩২) নামের এক ব্যক্তি ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়ে সাড়ে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। বিচার চলাকালীন এক গুরুতর অপরাধের অভিযুক্ত ব্যক্তি কীভাবে শীর্ষ রাজনীতিক এবং সাধারণ মানুষের এত কাছাকাছি নিরাপত্তার দায়িত্বে থাকতে পারলেন, তা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।চলতি বছরের এপ্রিল ও মে মাসে স্থানীয় নির্বাচনের প্রচারণায় ফারাজের পাশে দেখা গেলেও, জুনে জানা যায়—২০২২ সালে এক নারীকে ধর্ষণের অপরাধে তার বিচার চলছিল। পরবর্তীতে জুলাইয়ে আদালত তাকে কারাদণ্ড দেয়।রিফর্ম ইউকে জানিয়েছে, ডিনেজকে একটি তৃতীয় পক্ষ (থার্ড-পার্টি) এজেন্সি সরবরাহ করেছিল এবং সংস্থাটি তার ব্যাকগ্রাউন্ড বা ‘ভেটিং’ ঠিক আছে বলে আশ্বস্ত করেছিল। খবরটি জানার পর পরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। তবে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে লেবার পার্টি; তারা ফারাজকে এ বিষয়ে দ্রুত ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম