প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
শাজাহানপুরে গলাকাটা ব্যক্তির মরদেহ উদ্ধার
আব্দুর রহিম , শাজাহানপুর উপজেলা প্রতিনিধি ||
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে টুলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির অ'র্ধগ'লাকা'টা ম'র দে'হ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩১ অক্টোবর) সকালে নিজ ঘরের ভেতরে তাঁর গ'লাকা'টা ম'রদে'হ দেখতে পান তার মেয়ে জুথি।জানা যায়, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তাঁর দুই মেয়ে জেমি ও জুথি আক্তার,উভয়ই বিবাহিত। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তবে গত কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় তাঁর ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।ছোট মেয়ে জুথি'র দাবি,অসুস্থতার কারণে তাঁর বাবা নিজেই ধা'রালো বটি দিয়ে গলায় আঘাত করেছেন।স্থানীয়দের ধারণা,অসুস্থতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি নিজেই রাতে ধারালো ছু'রি দিয়ে গলায় আঘাত করেছেন বা অন্য কেউ হ'ত্যার উদ্দেশ্য আঘাত করতে পারেন। তবে এটি আ'ত্মহ'ত্যা, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃ'ত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ম'রদে'হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম