প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
শাজাহানপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি পাশা, সেক্রেটারি মামুন
আব্দুর রহিম , শাজাহানপুর উপজেলা প্রতিনিধি ||
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দেশীয় সাংস্কৃতিক সংসদের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মহিউছ ছাইয়েদ পাশা এবং সাধারণ সম্পাদক হিসেবে মামুনুর রশীদ মনোনীত হয়েছেন।শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার ফকির আব্দুর রহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।উপজেলা মিডিয়া ইউনিটের সভাপতি এস এ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি এনামুল হক।প্রধান আলোচক ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের শাজাহানপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সংগঠনটির সেক্রেটারি সামিউল ইসলাম।আরো উপস্থিত ছিলেন জেলা শাখার নাট্য পরিচালক সদিকুল ইসলাম কুলকুল।অনুষ্ঠানে দেশীয় সাংস্কৃতিক সংসদের শাজাহানপুর উপজেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন অফিস সম্পাদক নাহিদ হাসান, অর্থ সম্পাদক মাইন উদ্দিন এবং নাট্য সম্পাদক আ.ক.ম. হো
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম