প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
নওগাঁয় নিষিদ্ধ আ'লীগ নেতাকর্মী আটক
মো: রিজওয়ান হোসাইন, নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। এলাকায় অস্থিতিশীল ও অরাজগতা সৃষ্টির অভিযোগে গোপন খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। পুলিশের সূত্র মতে প্রকাশ, গতকাল ২৯/১০/২৬ মান্দা থানাধীন ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামের যুবলীগ নেতা শাওন হাসানের বাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ শাওন হাসান (৩০), তিনি ৫ নম্বর গণেশপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তাঁর পিতা মোঃ আনিছুর রহমান। শ্রী যুগল ঋষি (২২), পিতা শ্রী গণেশ ঋষি, সাং-শ্রীরামপুর, মান্দা। শ্রী অনিল ঋষি (৫৮), পিতা মৃত মরু ঋষি এবং মোঃ আসিফ আহমেদ (২৬), তিনি ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি। তাঁর বাড়ি নওগাঁ সদর এলাকায়।তথ্য মতে আরও জানা যায়, আটককৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্ররন করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম