প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড গড়লেন নাঈম হাসান
স্পোর্টস ডেস্ক ||
বাংলাদেশের ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন স্পিনার নাঈম হাসান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশি স্পিনারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে এই রেকর্ড গড়েন নাঈম।ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফকে আউট করে নিজের ৫০তম টেস্ট উইকেট পূর্ণ করেন তিনি।এটি নাঈমের ক্যারিয়ারের ১৬তম টেস্ট ম্যাচ। মাত্র ২ হাজার ৮৫৬ বল খরচ করেই ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই বাংলাদেশি স্পিনার।এর মধ্য দিয়ে দেশের টেস্ট ক্রিকেটে নতুন এক রেকর্ড নিজের করে নিলেন নাঈম হাসান।
এতদিন এই রেকর্ড ছিল মেহেদী হাসান মিরাজের হাতে। অফ স্পিনার মিরাজ ১৩ ম্যাচে ৩৫১২ বলে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন। এবার নাঈম তাকে ছাড়িয়ে গেলেন। দুজনই অফ স্পিনার। সাকিব আল হাসান এই মাইলফলক ছুঁয়েছিলেন নিজের ২৩তম টেস্টে।
জোসেফের পর নাঈম আরও দুজনকে ফিরিয়েছেন। তারা হলেন জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলস। সিলস ছিলেন ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান। নাঈম ১০.৫ ওভার বল করে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন।
নাঈমের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়েছে। ফলে বাংলাদেশ ২৭ রানের লিড পেয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম