প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান
ডেস্ক নিউজ ||
ককপিটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর তা মেরামত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট (বিজি-৩৭৭) জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। উড্ডয়নের ঠিক পূর্বমুহূর্তে বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে রানওয়ের দিকে পুশব্যাক করার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সতর্কবার্তা ভেসে ওঠে। বিষয়টি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করেন পাইলট এবং ককপিট থেকে বিলম্বের কারণ জানিয়ে যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেন।পরবর্তীতে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। মেরামত প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগার কারণে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীসহ অন্যান্য যাত্রীদের সাময়িকভাবে বিমাণের ভেতর থেকে বিমানবন্দরে লাউঞ্জে নেওয়া হয়।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, প্রকৌশলীদের দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষে উড়োজাহাজটিকে শতভাগ উড্ডয়নযোগ্য ঘোষণা করা হয়। এরপরই ফ্লাইটটি চূড়ান্তভাবে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম