প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
বাক ও শারীরিক প্রতিবন্ধী নুরুন্নবীকে হুইলচেয়ার উপহার দিলেন মাহিন শিকদার
মোঃ তৌহিদুর রহমান, জেলা প্রতিনিধি ||
মানবিক সহায়তার অংশ হিসেবে বাক ও শারীরিক প্রতিবন্ধী নুরুন্নবীকে হুইলচেয়ার উপহার দিয়েছেন মাহিন শিকদার। গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা নুরুন্নবীর হাতে এ হুইলচেয়ার তুলে দেওয়া হয়।জানা যায়, নুরুন্নবীর অসহায়ত্বের কথা স্থানীয় এক সচেতন নাগরিক মাহিন শিকদারকে অবগত করেন। বিষয়টি জানার পর তিনি নুরুন্নবীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন এবং তাঁর চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার প্রদান করেন।এ সময় মাহিন শিকদার বলেন, “অতীতেও আমি অসহায় ও প্রতিবন্ধী মানুষের সহায়তায় ৩০টিরও বেশি হুইলচেয়ার উপহার দিয়েছি। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য আমার এ উদ্যোগ অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, ভবিষ্যতে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর। এর মধ্যে খামারিদের গরুর খাদ্য বিতরণ, বিধবা নারীদের জন্য সেলাই কেন্দ্র স্থাপন, বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা উল্লেখযোগ্য।মাহিন শিকদার বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাঁর মানবিক উদ্যোগের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।স্থানীয় সচেতন নাগরিকদের সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম