প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন শান্তি আক্তার
মো: রিজওয়ান হোসাইন, নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর স্থানীয় পত্রিকা 'আগামীর দর্পণ'-এর সাংবাদিক শান্তি আক্তার বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্ব লাভ করেছেন।রাজধানী ঢাকা থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়কের স্বাক্ষরে একটি আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য এই আংশিক কমিটির অনুমোদন প্রদান করা হয়।নতুন গঠিত এই কেন্দ্রীয় কমিটিতে দপ্তর সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ পাওয়ার পর শান্তি আক্তারকে শুভেচ্ছা জানিয়েছেন 'আগামীর দর্পণ' পরিবারসহ নওগাঁর স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে শান্তি আক্তার জানান, নারীদের অধিকার রক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা এবং সামাজিকভাবে নারীদের সুসংগঠিত করতে তিনি এই সংগঠনের মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে যাবেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম