প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
ঢাকার বাতাস কতটা দূষিত জানাল আইকিউএয়ার
ডেস্ক নিউজ ||
ঢাকার বায়ুমান সূচক (একিউআই) বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ছিল ১৪১। এই মান অনুযায়ী, ঢাকার বাতাস সংবেদনশীল ব্যক্তিদের স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ২৮৭ স্কোর নিয়ে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর।তালিকায় ২২২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আর ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক। অন্যদিকে, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১১তম।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম