প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
সালথা উপজেলা শাখা যুবদলের নবগঠিত কমিটির সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা
বিধান মন্ডল , জেলা প্রতিনিধি ||
ফরিদপুরের সালথা উপজেলা শাখা যুবদলের নবগঠিত কমিটির সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সালথা উপজেলা শাখা যুবদলের নবগঠিত কমিটির আয়োজনে সালথা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সালথা উপজেলা শাখা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে ও সদস্য সচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সালথা সম্পাদক সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শাখা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মিরান হুসাইন, মাহফুজুর রহমান খান, ফরিদ হোসাইন, খোকন মাতুব্বর, রাসেল শেখ, হাবিবুর রহমান হাবিব, সদস্য মাসুদ পারভেজ, আখের আলী, রাজিব মোল্লা, সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় যুবদলের নেতারা বলেন, আমরা বিশ্বাস করি, গণতন্ত্র, জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং একটি জবাবদিহিমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আমরা বলতে চাই, দেশের যুবসমাজের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের কল্যাণে আমাদের সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম