প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি ||
ইতিমধ্যে উপ-নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ। নির্বাচনি উত্তাপের পর ঠাকুরগাঁওয়ে এখন ভোটের অপেক্ষা। আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্ধারিত হবে ঠাকুরগাঁও-১ আসনের জনপ্রতিনিধি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম।জানা গেছে, ঠাকুরগাঁও সদর, ভূল্লী ও রুহিয়া উপজেলা নিয়ে সংসদীয় আসন ৩ ঠাকুরগাঁও ১ আসন গঠিত হয়েছে, এ আসনে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন। তিনি বলেন, কোনো পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নির্বাচনের ফলাফল যে পক্ষেই যাক, তা মেনে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলেও জানান পুলিশ সুপার।এদিকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনি এলাকায় বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া জানান, ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম