প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
বল প্রয়োগের শক্তিই হলো ‘বলের মাত্রা’
ডেস্ক নিউজ ||
প্রাথমিক বিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্ন
∎ অধ্যায়–৭
প্রশ্ন: বাড়িতে বা আশপাশে যেকোনো দুটি সরল যন্ত্র চিহ্নিত করে সেগুলোর ব্যবহার লেখো।উত্তর: বাড়িতে ব্যবহৃত দুটি সরল যন্ত্র হলো কাঁচি ও ছুরি। কাঁচি ব্যবহার করা হয় কাপড় বা কাগজ কাটার জন্য এবং ছুরি ব্যবহার করা হয় শাকসবজি বা ফলমূল কাটার কাজে।
প্রশ্ন: যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকত, তাহলে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতো?উত্তর: পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকলে কোনো বস্তুই মাটির ওপর স্থির থাকত না এবং সবকিছু মহাশূন্যে ভেসে বেড়াত। আমরা হাঁটাহাঁটি করতে পারতাম না এবং বায়ুমণ্ডল না থাকায় আমাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ত। পৃথিবী প্রতিটি বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে বলেই আমরা সব জিনিস মাটিতে পড়তে দেখি।
প্রশ্ন: বলের মাত্রা বলতে কী বোঝায়?উত্তর: বল প্রয়োগের শক্তি বা জোরকে বলের ‘মাত্রা’ বলা হয়। বলের মাত্রা যত বেশি হয়, বস্তুর ওপর তার প্রভাব (যেমন: গতি বা দূরত্বের পরিবর্তন) তত বেশি হয়।
প্রশ্ন: জড়তা বলতে কী বোঝায়?উত্তর: বস্তু যে অবস্থায় আছে, চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। স্থির বস্তু স্থির থাকতে চাওয়া হলো স্থিতি জড়তা এবং গতিশীল বস্তু চলতে চাওয়া হলো গতি জড়তা।
প্রশ্ন: স্পর্শ বল কাকে বলে?উত্তর: যে বল প্রয়োগের জন্য দুটি বস্তুর মধ্যে প্রত্যক্ষ শারীরিক সংস্পর্শের প্রয়োজন হয়, তাকে স্পর্শ বল বলে। যেমন: কোনো কিছুকে ধাক্কা দেওয়া বা ঘর্ষণ বল।
প্রশ্ন: বল প্রয়োগের দুটি প্রধান পদ্ধতি কী কী?উত্তর: বল প্রয়োগের প্রধান দুটি পদ্ধতি হলো টান ও ঠেলা। কোনো বস্তুকে নিজের দিকে আনা হলো টান এবং নিজের থেকে দূরে সরিয়ে দেওয়া হলো ঠেলা।
প্রশ্ন: অস্পর্শ বল কী?উত্তর: যে বল দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ ছাড়াই দূর থেকে ক্রিয়া করতে পারে, তাকে অস্পর্শ বল বলে। যেমন: মাধ্যাকর্ষণ বল বা চৌম্বক বল।
প্রশ্ন: ঘর্ষণ বল কীভাবে বস্তুর গতি কমিয়ে দেয়?
উত্তর: একটি বস্তু যখন অন্য বস্তুর ওপর দিয়ে গড়িয়ে যায়, তখন তাদের স্পর্শতলে গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। এই বিপরীতমুখী বাধার কারণেই চলন্ত বস্তুর গতি ধীরে ধীরে কমে যায়।
প্রশ্ন: অমসৃণ পৃষ্ঠে বস্তু সরাতে বেশি বল লাগে কেন?
উত্তর: অমসৃণ পৃষ্ঠের তলে উঁচু-নিচু খাঁজ বেশি থাকে, যা গতির বিরুদ্ধে প্রবল বাধার সৃষ্টি করে। ফলে ঘর্ষণ বল বেড়ে যায় এবং বস্তু সরাতে বেশি শক্তির প্রয়োজন হয়।
মো. আবু সুফিয়ান, শিক্ষকআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম