প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
চরভদ্রাসনে ৪৮ তম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার ||
চরভদ্রাসনে ৪৮ তম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে যুবদলের লগোও পতাকা সম্মিলিত কেক কেটে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফরের সভাপতিত্বে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশাও সাবেক উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান সিকদার। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের পক্ষ থেকে নির্মলে জিরো টলারেন্স বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের উদ্যোগ গ্রহণ করেন সেই সাথে যুবদলের কোন কর্মী সমর্থক মাদক থেকে দূরে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বিএনপির কে প্রশাসনে সকল উন্নয়নমুখী কর্মকান্ডে জড়িত থাকলে যেন যুবদল যুবদলকে পাশে রাখার আহ্বান জানান। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক,ওহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশাও সাবেক উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান সিকদার। উপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসান ফিরোজ।উপজেলা যুবদলের আহবায়ক মোজাফফর হোসেন জাফর। উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল ওহাব মোল্লা । উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম রেজা, ছাত্রদলের কলেজ শাখার সভাপতি মোঃ আল আমিন মোল্লা। যুব নেতা আব্দুল আলিম, যুবনেতা মন্ডল। যুবনেতা আসাদুজ্জামান কাঞ্চন, পিএম কামরুল হাসান, সাইদুর রহমান নাঈম প্রমুখ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম