প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
বান্দরবান প্রেসক্লাবের সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন মুজাম্মেল হক লিটন
মো: আলম, জেলা প্রতিনিধি ||
বান্দরবান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সিনিয়র সাংবাদিক, সৎ ও নির্ভীক কলম সৈনিক মুজাম্মেল হক লিটন।আজ বান্দরবান প্রেসক্লাবে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে সহ-সভাপতি পদে নির্বাচিত হন তিনি।মুজাম্মেল হক লিটন দীর্ঘদিন ধরে বান্দরবানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে জড়িত। পাহাড়ের উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা নিয়ে তার লেখনী সর্বমহলে প্রশংসিত। সাংবাদিকদের অধিকার আদায়েও তিনি সবসময় সামনের সারিতে থাকেন।তার এই বিজয়ে বান্দরবানের সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।নব-নির্বাচিত সহ-সভাপতি মুজাম্মেল হক লিটন বলেন, "আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বান্দরবান প্রেসক্লাবের মর্যাদা রক্ষা ও সাংবাদিকদের কল্যাণে আমি নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।"অভিনন্দন ও শুভেচ্ছা মুজাম্মেল হক লিটন ভাইকে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম