প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
সিংগাইরে অভিনব কায়দায় জুয়েলারীর ৩৯ ভরি রুপা চুরি নারীসহ ৩ জন আটক
ডেস্ক নিউজ ||
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারে স্বর্ণের দোকানে ক্রেতা সেজে অভিনব কায়দায় ৩৯ ভরি রুপা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন নারীসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের পোদ্দার পট্রির স্বর্ণ মার্কেটে বাংলাদেশ জুয়েলার্সে।আটককৃতরা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের মো. শাহ আলমের দুই মেয়ে সামিয়া আক্তার (২৩) ও রাফসানা আক্তার (২০)। চট্টগ্রামের জামালের ছেলে জাবেদ ওরফে জারিফ হোসেন (৩০)।জানাগেছে, উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চারিগ্রাম বাজারের পোদ্দার পট্রির স্বর্ণ মার্কেটের বাংলাদেশ জুয়েলার্সের মালিক বাবুল সকাল সাড়ে ৯ টায় দোকান খুলে। এসময় ২ জন নারীসহ ১ জন পুরুষ দোকানে প্রবেশ করে। তারা স্বর্ণলংকার কেনার উদ্দেশ্য অভিনব কায়দায় রুপার গহনা ব্যাগ চুরি করে দ্রুত পালিয়ে যায়। পরে দোকানদার মালামাল কম দেখে ক্রেতাদের খুজতে শুরু করে।মোটরসাইকেল যোগে উপজেলার বলধারা ইউনিয়নের রফিক নগর এলাকায় তাদেরকে রুপার ব্যাগসহ আটক করা হয়। পরে সিংগাইর থানায় খবর দেয়া হয়। থানার পুলিশ এসআই মোমিন তাদেরকে থানায় নিয়ে যায়। এসআই মোমিন জানান, আটককৃত দের কাছ থেকে ৩৯ ভরি ৯ আনা রুপা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। থানায় মামলার প্রস্তুতি চলছে তাদেরকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম