প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
নওগাঁর পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১
মো: রিজওয়ান হোসাইন, নওগাঁ প্রতিনিধি ||
সম্প্রতি নওগাঁ জেলার পত্নীতলায় ১৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক অর্ধ্ব বৃদ্ধ কে আটক করেছে পুলিশ কর্তৃপক্ষ। জানা যায়, ঐ ব্যক্তির নাম মোঃ সেকেন্দার আলী (৫৯)।আরও প্রকাশ থাকে যে, গত রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় পত্নী তলা উপজেলার উত্তর - পশ্চিম কর্নারে অবস্থিত শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল উপজেলারগজুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ও জব্দ করা হয়।পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)- এর সূত্র মতে, আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের পর জব্দকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা চলমান রয়েছে এবং চলমান থাকবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম