প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল
ডেস্ক নিউজ ||
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রতিনিধিদলটি আজ ২৬ অক্টোবর (২০২৬) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে মিলিত হয়।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অব্যাহত অবদানের জন্য তারো আসোকে বিশেষ ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী ২০০৬ সালে বিএনপি-র তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে জাপান সফরকালে তারো আসোর সঙ্গে অনুষ্ঠিত সাক্ষাতের স্মৃতিচারণ করেন। জবাবে তারো আসো-ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে তাঁর অতীত সাক্ষাতের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে তারো আসো বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকভাবে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখেছেন। বাংলাদেশের প্রতি তাঁর এই দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পৃক্ততা দুই বন্ধুপ্রতিম দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।বৈঠকে জাপান-বাংলাদেশ সম্পর্কের বর্তমান চিত্র তুলে ধরে তারো আসো বলেন, “বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী তরুণ এবং সেখানে বর্তমানে চমৎকার রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে, যা বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করেছে। এ পরিস্থিতিতে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে নতুন করে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী।”প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে তাঁর সরকার বেশ কিছু কার্যকর উদ্যোগ ও আইনি সংস্কারের কাজ করছে। পাশাপাশি শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের কথা তিনি বৈঠকে তুলে ধরেন।বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর জোরদারে তারো আসোর সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাপানের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন—অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীবেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতপ্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরপররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতপ্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।জাপানি প্রতিনিধিদলে তারো আসোর সঙ্গে ছিলেন জাপানের সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা এবং ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ দেশটির সংসদের জ্যেষ্ঠ সদস্যরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম