প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
বান্দরবান সদর হাসপাতালে রোগীদের জন্য পঁচা-বাসি খাবার, তীব্র ক্ষোভ
মো: আলম, জেলা প্রতিনিধি ||
বান্দরবান প্রতিনিধি:বান্দরবান জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের সাথে চলছে চরম অবহেলা ও অমানবিক কাণ্ড। হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে দেওয়া হচ্ছে পঁচা, বাসি ও চরম অপরিষ্কার খাবার— এমন অভিযোগে ফুঁসে উঠেছেন রোগী ও স্বজনরা।সরেজমিনে দেখা যায়, রোগীদের পাতে যে খাবার দেওয়া হচ্ছে তা মুখে তোলার মতো নয়। ভাতের মধ্যে পোকা, ডালে পানি ছাড়া কিছুই নেই, আর তরকারিতে দুর্গন্ধ। যে খাবার দেখলেই বমি আসে, সেই খাবারই খেতে বাধ্য হচ্ছেন অসহায় গরীব রোগীরা।এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার রোগী ৩ দিন ধরে ভর্তি। হাসপাতালের খাবার এত নোংরা যে আমরা বাইরে থেকে কিনে খাওয়াচ্ছি। এই খাবার খেলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। গরীব বলে কি আমাদের সাথে এমন আচরণ?"আরেক রোগী বলেন, "সরকার আমাদের জন্য ভালো খাবারের টাকা দেয়, কিন্তু সেই টাকা যায় কই? আমরা এই অখাদ্য খাবার চাই না।"স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের খাবারের জন্য সরকার প্রতিজন রোগীর জন্য মোটা অংকের টাকা বরাদ্দ দেয়। কিন্তু ঠিকাদার ও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সেই টাকা লুটপাট হচ্ছে আর রোগীদের পাতে তুলে দেওয়া হচ্ছে নিম্নমানের অখাদ্য।এই ঘটনায় পুরো হাসপাতাল জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল অবিলম্বে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং খাবারের মান পরীক্ষা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম