প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
ফেরদৌস আলী , জেলা প্রতিনিধি ||
শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে (বিজিবি)। জব্দ করা কসমেটিকসের সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।বৃহস্পতিবার (২২ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মারিংপাড়া নামক স্থানে চোরাকারবারিরা অবৈধভাবে ভারতীয় প্রসাধনী পাচারের চেষ্টা করে। এ সময় বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে এসব কসমেটিকস জব্দ করতে সক্ষম হয়।বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম