প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে ইয়াবাসহ মা মেয়ে গ্রেফতার
মো: রবিউল ইসলাম খান , লক্ষ্মীপুর ||
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গংগাপুর গ্রামের কমর উদ্দিন জমাদার বাড়ির জহিরুল ইসলামের ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ অক্টোবর (বুধবার) দুপুরে ১৩২০ পিস ইয়াবাসহ মা মরিয়ম বেগম (৪০) ও তার মেয়ে মুক্তা মণি (১৯) কে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তারা জহিরুল ইসলামের স্ত্রী ও মেয়ে বলে জানা গেছে।জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আদনান আরিফ রিফাত জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জহিরুল ইসলামের বসতঘর থেকে ১৩২০ পিস ইয়াবাসহ তার স্ত্রী মরিয়ম বেগম ও মেয়ে মুক্তা মণি কে গ্রেফতার করা হয়েছে। জহিরুল ইসলাম পলাতক রয়েছে। এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম