প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ
মোতাহার হোসেন, শেরপুর প্রতিনিধি ||
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ২৬ হাজার টাকা।মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৬) ঝিনাইগাতী উপজেলার সীমান্তসংলগ্ন গারোকোনা লেবুবাগান এলাকায় এই সফল অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ গারোকোনা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে লেবুবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে চোরারাস্তা দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার ও জব্দ করা হয়।জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।আজকের সংবাদ বা অন্য কোনো বিষয়ে নতুন কোনো তথ্য যুক্ত করতে চাইলে জানাতে পারেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম