প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
মাঠে ফিরেও গোলের দেখা পেলেন না রোনালদো
স্পোর্টস ডেস্ক ||
জাতীয় দলের ক্যাম্পের বাইরে থাকা, নিষেধাজ্ঞা ও জরিমানাসহ নানা নাটকীয়তা পেরিয়ে ক্লাবের হয়ে মাঠে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলতে নেমে নিজের ক্যারিয়ারের গোলসংখ্যা বাড়ানোর সুযোগও পেয়েছিলেন পর্তুগিজ এই মহাতারকা। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত স্বদেশি সতীর্থ জোয়াও ফেলিক্সের গোলে নিয়োমের বিপক্ষে জয় পেয়েছে আল নাসর।আন্তর্জাতিক বিরতি শেষে সৌদি প্রো লিগের ম্যাচে নিয়োমের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের প্রথমার্ধের বিরতির আগেই পেনাল্টি পায় রোনালদোর দল। স্পটকিক নিতে এগিয়ে আসেন ৪১ বছর বয়সী এই তারকা। কিন্তু তার নেওয়া শটটি সরাসরি বারের বাইরে চলে যায়। ফলে গোলের সুযোগ হাতছাড়া করেন রোনালদো, আর গোলবঞ্চিত থাকে আল নাসর।
তার আগে ম্যাচের অন্যতম সহজ সুযোগ গোলে রুপান্তর করতে পারেননি রোনালদো। রাইট উইং থেকে সাদিও মানের হেডে বাড়ানো বল পান ফাঁকায় দাঁড়িয়ে থাকা রোনালদো। তবে সেই বলটিও তিনি ভলিতে বারের উপর দিয়ে মারেন। তার আগের সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি। ম্যাচের ৬১ মিনিটের সময় আর ভুল করেননি সতীর্থ ফেলিক্স।
কঠিন রাতে রোনালদোর পাশে পেয়েছেন কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু’র। রোনালদোর সমর্থনে তিনি বলেছেন, ‘ফুটবলের ধরনই এমন। তবে এটি ইতিবাচক যে আমরা এতগুলো সুযোগ তৈরি করতে পারছি; আর ভুলগুলো শুধরে নেয়ার জন্য আমরা কাজ করব। আমরা একটি পরিবারের মতো কাজ করি। তাই জয় এলে তা সবার জন্যই ভালো, আবার হারলে তার দায়ভার পুরো দলের ওপরই বর্তায়। সুতরাং, আমাদের একে অপরকে সমর্থন দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
জয়ের রাতে টেবিলের শীর্ষস্থান হারিয়ে আল নাসের। ৯ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান তিনে, দুইয়ে আছে আল হিলাল। ১০ ম্যাচ খেলে ২৫ পয়েন্টে পেয়ে শীর্ষে উঠেছে আল কাদসিয়া।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম