প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান মন্ত্রী আরিফুল হকের
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।তিনি বলেন,“আমরা হিন্দু,মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান,সবাই বাংলাদেশি। আমাদের ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে। হানাহানি ও হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।”মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।পরিদর্শনকালে মন্ত্রী শহরের শাপলাবাগ এলাকার স্বরলিপি সংঘের পূজামণ্ডপ, কলেজ রোডের শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি এবং মিশন রোডের শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে যান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন।শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল এ সময় পূজার সার্বিক আয়োজন ও ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল বলেন,“শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। আমরা চাই,এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক। ধর্ম যার যার,উৎসব সবার। পারস্পরিক শ্রদ্ধা,সহনশীলতা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাই মিলে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে হবে।”ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক শ্রদ্ধাবোধ,সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে,সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতাই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এই পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তাঁর শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতির বার্তা বিশেষ গুরুত্ব পায়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম