প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
পাঁচবিবি সীমান্তে ১৬০ বোতল কফ সিরাপ উদ্ধার
আব্দুর রাজ্জাক , জয়পুরহাট প্রতিনিধি ||
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত থেকে ১৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনক্রিক্স কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর কড়িয়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/২৮-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামের একটি আখক্ষেতে অভিযান চালায়।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই আখক্ষেত থেকে মালিকবিহীন অবস্থায় ১৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনক্রিক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।উদ্ধার করা সিরাপগুলো পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম