প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
ডোমারের চিলাহাটিতে বাস-মিনিবাস-মাইক্রো শ্রমিক ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মোঃ শরিফ বিল্লাহ , উপজেলা প্রতিনিধি ||
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে চিলাহাটি শাখা বাস-মিনিবাস-মাইক্রো শ্রমিক ইউনিয়ন-২২০-এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সংগঠনটির পূর্নাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়।সোমবার (১৯ অক্টোবর) চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও নীলফামারী জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরানুল হক, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ পাশাপাশি চিলাহাটিতে বাস-মিনিবাস-মাইক্রো শ্রমিক ইউনিয়ন-২২০-এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।কর্মী সম্মেলন শেষে চিলাহাটি শাখা বাস-মিনিবাস-মাইক্রো শ্রমিক ইউনিয়ন-২২০-এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মো: রেজওয়ানুল করিম সাজি, কার্যকরী সভাপতি হিসেবে মো: নাজিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো: রমজান আলীকে নির্বাচিত করা হয়।পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম